Deye Sun-12K-G06 ১২ কিলোওয়াট থ্রি-ফেজ অন-গ্রিড ইনভার্টার
- রেটেড এসি ক্ষমতা
- ১২ kW
- ফেজ ও গ্রিড ভোল্টেজ
- থ্রি-ফেজ, ৪০০ V
- এমপিপিটি / স্ট্রিং ইনপুট
- ২ / ২
গ্রেস মার্কেটপ্লেস
প্যানেল, ইনভার্টার, ব্যাটারি এবং ছাদ থেকে গ্রিড পর্যন্ত প্রতিটি যন্ত্রাংশ। স্পেসিফিকেশন মিলিয়ে দেখুন, প্রয়োজনীয় পণ্য কোটেশন তালিকায় যোগ করুন, আর আমাদের প্রকৌশলীদের কাছ থেকে একটি কোটেশন নিন।
৪৭টি পণ্যের মধ্যে ১৩–২৪ দেখানো হচ্ছে
ছবি শুধু ধারণার জন্য; আসল পণ্য কিছুটা ভিন্ন হতে পারে।
বিদ্যুৎ বিল থেকে পুরো সিস্টেমের মাপ বের করুন, অথবা একজন প্রকৌশলীর সাথে কথা বলুন। প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও সুরক্ষা আমরা মিলিয়ে দিই।
সাধারণত ১ কর্মদিবসের মধ্যে আমরা ফোন করি
আপনি অফলাইনে আছেন। নিচের উত্তরগুলো দেখা যাবে; মেসেজ পাঠালে সংযোগ ফিরলেই চলে যাবে।
আসসালামু আলাইকুম! ছাদে সোলার নিয়ে যেকোনো প্রশ্ন করুন। নিচের প্রশ্নগুলোর উত্তর সাথে সাথে পাবেন, অথবা সরাসরি আমাদের মেসেজ দিন।
নেট মিটারিংয়ে আপনার ছাদের সোলারে তৈরি বিদ্যুৎ আগে আপনার বাসা বা প্রতিষ্ঠানের চাহিদা মেটায়। যা বাড়তি থাকে তা গ্রিডে যায়, আর একটি দ্বিমুখী মিটার সেই ইউনিট আপনার বিল থেকে সমন্বয় করে। বিলিং পিরিয়ড শেষে উদ্বৃত্ত থাকলে সরকার-নির্ধারিত দামে টাকা পাবেন।
প্রথম ৩ বছর রপ্তানি করা প্রতি ইউনিটে ৳১০.৫০। ৪র্থ থেকে ২০তম বছর হিসাব করা হয়েছে ৳৮.৪৭০৩৫ প্রতি ইউনিট (BREB-এর ৩৩ কেভি বাল্ক ট্যারিফ ৯.৪১১৫ টাকার ৯০%)। বিস্তারিত দেখুন সরকারি প্রণোদনা পাতায়।
চারটি শর্ত মিললে: ১) ব্যাটারি-ব্যাকআপসহ সিস্টেম (হাইব্রিড + নেট মিটারিং), ২) নির্ধারিত সময়সীমার মধ্যে চালু (কমিশনিং) হওয়া, ৩) SREDA তালিকাভুক্ত ইনভার্টার ও প্যানেল, ৪) বিতরণ কোম্পানির সাথে নেট মিটারিং চুক্তি। সময়সীমা ও বাকি দিন দেখুন প্রণোদনা পাতায়।
খরচ নির্ভর করে সিস্টেমের আকার, ধরন (নেট মিটারিং না হাইব্রিড), ব্যাটারি আর ছাদের ওপর। ক্যালকুলেটরে মাসিক বিদ্যুৎ বিল লিখুন — এক মিনিটে আনুমানিক আকার, খরচ, মাসিক সাশ্রয় ও খরচ উঠে আসার সময় দেখতে পাবেন। চূড়ান্ত কোটেশন দেওয়া হয় ফ্রি সাইট ভিজিটের পর।
হ্যাঁ। CAPEX-এ IDCOL ও ব্যাংক ঋণের সুবিধা আছে। আর একেবারে আগাম টাকা ছাড়া শুরু করতে চাইলে OPEX মডেল (PPA, লিজ বা ছাদ ভাড়া) বেছে নিতে পারেন।
নেট মিটারিং সংযোগে আপনার সর্বোচ্চ অনুমোদিত লোডের (Sanctioned Load) ৮০% পর্যন্ত সিস্টেম বসানো যায়। ছাদের খালি, ছায়ামুক্ত জায়গাও দেখতে হয়; সাইট ভিজিটে আমাদের প্রকৌশলী তা মেপে দেন।
ঢালাই (RCC) ও টিন/মেটাল — দুই ধরনের ছাদেই বসানো যায়। ছায়ামুক্ত খালি জায়গা থাকলেই হবে।
ছোট আবাসিক সিস্টেম কয়েক দিনে, বড় বাণিজ্যিক সিস্টেম কয়েক সপ্তাহে শেষ হয়। বিদ্যুৎ অফিসের নেট মিটারিংয়ের কাগজপত্র আমরাই সামলাই; অনুমোদনে অতিরিক্ত সময় লাগতে পারে।
GRACE শুধু SREDA তালিকাভুক্ত প্যানেল ও ইনভার্টার ব্যবহার করে; প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও ক্যাবল BSTI-মানসম্পন্ন। প্যানেলে সাধারণত ২৫ বছরের কর্মক্ষমতা ওয়ারেন্টি, ইনভার্টারে প্রস্তুতকারকের ওয়ারেন্টি থাকে, আর মনিটরিং ও নিয়মিত সার্ভিস আমরা করি।
ন্যাশনাল সোলার হেল্প ডেস্ক: ০১৫৫০৭৭৭৭৭৭, ০১৫৫০৭১১৭১১, nshd.sreda.gov.bd। নেট মিটারিংয়ের অনলাইন আবেদন: nem.powerdivision.gov.bd। অনুমোদিত সরঞ্জামের তালিকা: sreda.gov.bd।
আপনার প্রশ্ন লিখুন। আমাদের প্রকৌশলী ফোন বা WhatsApp-এ উত্তর দেবেন।
ইন্টারনেটের অপেক্ষায়
আপনার মেসেজ এই ডিভাইসে রাখা আছে; সংযোগ ফিরলে নিজে থেকেই পাঠানো হবে।
আপনার মেসেজ পেয়েছি। ১ কর্মদিবসের মধ্যে আমাদের একজন প্রকৌশলী আপনাকে ফোন করবেন।
কল করলে কাজে লাগবে, তাই রেফারেন্স নম্বরটি রেখে দিন।
অনলাইনে দাম নেই: তালিকাটি পাঠান, সাধারণত এক কর্মদিবসের মধ্যে আমাদের প্রকৌশলীরা পূর্ণ কোটেশন পাঠাবেন।
আপনার কোটেশন তালিকা খালি
প্যানেল, ইনভার্টার, ব্যাটারি বা প্রয়োজনীয় যেকোনো যন্ত্রাংশ যোগ করুন, তারপর সবগুলোর জন্য একটি কোটেশন চান।
পণ্য দেখুন